মিজানুর রহমানকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের আকুয়া চৌরঙ্গী মোড়ের বাসিন্দা মো. মিজানুর রহমানের (২৬) দুটি কিডনিই বিকল হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে নেওয়া হলেও চিকিৎসার খরচ জোগাতে না পারায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তাঁকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর বড় ভাই মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, তাঁদের বাবা জীবিত নেই। ফলে চিকিৎসার ব্যয়নির্বাহ করতে গিয়ে ইতিমধ্যে সহায়-সম্বল বিক্রি করে তাঁরা নিঃস্ব হয়ে পড়েছেন। এ অবস্থায় অসহায় হয়ে তাঁরা সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: অ্যাকাউন্ট নম্বর-১০৪২১০৬০০৫১৪২৪, প্রাইম ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল ঢাকা অথবা অ্যাকাউন্ট নম্বর-১৫৬১০১১৬৩০১, ডাচ্-বাংলা ব্যাংক, ছোটবাজার, ময়মনসিংহ। মুঠোফোন-০১৯৩৫৬৬৭৫০৯ অথবা ০১৭১৭৬২৭২২৯।