মিজানুর সভাপতি খায়রুল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর পর গত শুক্রবার বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের লোকভবনে অনুষ্ঠিত ওই সম্মেলনে মো. মিজানুর রহমান সভাপতি এবং বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। ভূমি প্রতিমন্ত্রী জানান, দীর্ঘ আট বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে ১৮৮ জন কাউন্সিলারের মধ্যে ১৮৭ জন কাউন্সিলর ভোট দেন।