মিজারুল কায়েসের প্রথম জানাজা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মিজারুল কায়েস
মো. মিজারুল কায়েস

সাবেক পররাষ্ট্রসচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মিজারুল কায়েসের জানাজা আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে মিজারুল কায়েসের প্রথম জানাজা হয়। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা হবে। কাল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় গ্রামের বাড়িতে শেষ জানাজার পর তাঁর মরদেহ দাফন করা হবে।
গতকাল রোববার রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে মিজারুল কায়েসের মরদেহ বাংলাদেশে আনা হয়।
১১ মার্চ ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজারুল কায়েস। ২০১৪ সাল থেকে ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে তিনি রাশিয়া, যুক্তরাজ্য ও মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্রসচিব ছিলেন।