প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের প্রবীণ রাজনীতিবিদ মিঞা আবু মুহাম্মদ ফারুকী (৮৬) আর নেই। গতকাল শুক্রবার সকালে নগরের জিইসি মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জুমা নগরের জমিয়াতুল ফালাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে গ্রামের বাড়ি পটিয়া উপজেলার ফারুকীপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মিঞা আবু মোহাম্মদ ফারুকী আলোকচিত্রী শোয়েব ফারুকী ও পাহাড়তলী চক্ষু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকীর বাবা। তিনি স্বাধীনতাযুদ্ধের আগে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।