মিটফোর্ড হাসপাতাল এলাকায় ওষুধের মার্কেটে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় পাঁচতলা একটি ভবনে আজ সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ভবনের বেশির ভাগ দোকানই ওষুধের বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে ফায়ার ফাইটার ফরিদউদ্দিন জানান, বেলা দুইটার দিকে পাঁচতলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে দুইটা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইউনিটগুলো কাজ করছিল।