মিটফোর্ড হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মিটফোর্ড হাসপাতাল চত্বর থেকে গতকাল সোমবার দুপুরে সালমা বেগম (২৫) নামে এক প্রসূতির নবজাতক চুরি হয়েছে।সালমা বেগম জানান, তিনি স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে ভর্তি ছিলেন। নবজাতকের জন্মনিবন্ধন ও টিকা দেওয়ার কথা বলে গতকাল বেলা ১১টার দিকে বোরকা পরিহিত এক নারী তাঁর কাছে যান। পরে বাচ্চার নানি খোদেজা বেগমকে সঙ্গে নিয়ে ওই নারী হাসপাতালের বহির্বিভাগে যান। বাচ্চাকে ওই নারী কোলে নিয়ে খোদেজা বেগমকে টিকিট আনতে পাঠান। এই সুযোগে বাচ্চাটি নিয়ে ওই নারী উধাও হন। সালমা বেগম জানান, সাত বছর পর তাঁর দ্বিতীয় বাচ্চার জন্ম হয়েছে। বাচ্চা হারিয়ে তিনি এখন দিশেহারা।হাসপাতাল সূত্রে জানা গেছে, পুরান ঢাকার ধূপখোলার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী সালমা বেগমকে গত শনিবার ভোরে হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে ভর্তি করা হয়। সকাল ছয়টার দিকে তিনি একটি পুত্রসন্তান প্রসব করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, নবজাতক চুরির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।