মিটারে কারসাজি করে বিদ্যুৎ চুরি, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলায় মিটারে কারসাজি করে বিদ্যুৎ চুরির অভিযোগে সাতজনকে প্রায় তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ওই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম আ ন ম বদরুদ্দোজা।
আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিদ্যুৎ চুরির অভিযোগে গতকাল গাজীপুরের ভিটিপাড়া এলাকার বিল্লাল হোসেনকে ৪৬ হাজার ৪৬১, প্রতাপপুরের বকুল মিয়াকে ৫২ হাজার ৩১২, কেশুরিতার মোশারফ হোসেনকে ১৪ হাজার ২০৪ ও দুলাল মিয়াকে ১২ হাজার ২০৪ টাকা, পশ্চিম ভুরুলিয়ার শওকত আলীকে ৩৪ হাজার ৭৫৮ ও একই এলাকার প্রিন্স খানকে ১৭ হাজার ২০৪ এবং বরুদা এলাকার ফরহাদ মোল্লাকে এক লাখ ১৫ হাজার ৮২৬ টাকাসহ মোট দুই লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা জরিমানা করা হয়েছে।