মিঠাপুকুরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না গতকাল বৃহস্পতিবার রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেছেন। তাঁর এই সফর উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে রাষ্ট্রদূত বলেন, ‘গ্রাম আদালত কার্যক্রমের মাধ্যমে মানবাধিকার রক্ষা, কম খরচ ও কম সময়ে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আশা করছি।’ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত গ্রাম আদালতের উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং একটি বিচারকাজ পর্যবেক্ষণ করেন। এর আগে রাষ্ট্রদূত ইউএনওর কার্যালয়ে রংপুর বিভাগীয় কমিশনার জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।