মিঠাপুকুরে কম্পিউটার ও মাইক দান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মিঠাপুকুর উপজেলায় গতকাল বুধবার আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার, ল্যাপটপ ও মসজিদে মাইক দেওয়া হয়েছে। সমাজসেবক আশেক রহমান এসব কম্পিউটার ও মাইক দেন।উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে কম্পিউটার ও মাইক বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, সমাজসেবক আশেক রহমান, তুষার কান্তি মণ্ডল প্রমুখ। উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার, ল্যাপটপ ও ২৬টি মসজিদে মাইক দেওয়া হয়েছে।