মিঠাপুকুরে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে রংপুরের মিঠাপুকুরে গতকাল শুক্রবার শোক র‌্যালি ও সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল দুপুরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি শাপলা মার্কেটে গিয়ে শেষ হয়ে সেখানে একটি সমাবেশ হয়।

সমাবেশে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটির রংপুর জেলা সভাপতি রেহেনা আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, শঠিবাড়ী কলেজের অধ্যক্ষ মেসবাহুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ আনোয়ার শাহাদাৎ, পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, কৃষক লীগের আহ্বায়ক ফয়জার রহমান খান প্রমুখ।