মিঠাপুকুরে বাস খাদে, নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরীগঞ্জে গত বুধবার রাতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে।নিহতদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ উপজেলার এরশাদ আলী (২৫)। অপর দুজনের নাম জানা যায়নি। মিঠাপুকুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) দুরুল হুদা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী হানিফ পরিবহনের ওই বাসটি রাত ১০টার দিকে মহাসড়কের বৈরীগঞ্জে আরেকটি বাসকে পাশ কাটানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত এবং ২০ জন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।