মিঠাপুকুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক দাবিদার বদরুল ইসলাম গতকাল শুক্রবার সকালে উপজেলা সম্মেলন আহ্বান করেন পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগঞ্জ এলাকার চুহর স্কুল মাঠে। একই সময় একই স্থানে পাল্টা প্রতিবাদ সভা আহ্বান করে দলের আরেক পক্ষের আহ্বায়ক দাবিদার শাহ মো. শাহজাহান। গতকাল সকালে বদরুল পক্ষের সভা শুরু হলে শাহজাহান পক্ষের সমর্থকেরা সেখানে যায়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। ভাঙচুর করা হয় সভাস্থলের চেয়ার-টেবিল ও মাইক। সংঘর্ষে যুবদলের নেতা হুমায়ুন কবির, রফিকুল, আশরাফুলসহ পাঁচজন আহত হন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।