মিঠাপুকুরে শিক্ষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল চন্দ্র মোহন্ত (৬০) খুন হয়েছেন। গতকাল বুধবার তাঁর লাশ উদ্ধার করা হয়।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ওই শিক্ষকের পরিবার সূত্র জানায়, বিমল গত সোমবার বাড়ি থেকে বের হন। পরে বাড়ি না ফিরলে রাতে তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি মিঠাপুকুর থানায় জানানো হয়। গতকাল সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে স্থানীয় বালিকা উচ্চবিদ্যালয়ের পাশ থেকে বিমলের লাশ উদ্ধার করে পুলিশ। বিমল কোমরগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন।পুলিশ সূত্র জানায়, বিমলকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। বিমল মোহন্তের ছেলে উজ্জ্বল মোহন্ত বলেন, ‘বাবার কোনো শত্রু ছিল না। নিখোঁজ হওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয়; কিন্তু লাভ হয়নি।’ উজ্জ্বল তাঁর বাবার খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।এদিকে, শিক্ষক খুন হওয়ার প্রতিবাদে গতকাল স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা হয়েছে।মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, ময়নাতদন্তের পর বিমল মোহন্তের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।