মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামে গতকাল সোমবার গোয়ালঘরের বর্জ্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মানিক মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে পাঁচজন আহত হন। এ ব্যাপারে নিহতের মা হাছেনা বেগম পাঁচজনকে আসামি করে মিঠামইন থানায় মামলা করেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল ভোরে আবুল হাশেমের গোয়ালঘর থেকে সামান্য বর্জ্য প্রতিবেশী কাঞ্চন মিয়ার বাড়ির সীমানায় পড়ে। এতে কাঞ্চন মিয়া আবুল হাশেমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে দুজন তর্কে লিপ্ত হলে কাঞ্চন মিয়া ও তাঁর আত্মীয়স্বজনেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবুল হাশেমের বাড়িতে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আবুল হাশেম ও তাঁর ছেলে মানিক মিয়া গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই মানিক মিয়া মারা যান।