মিড-ডে মিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী সলিমপুর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ (দুপুরের খাবার) কার্যক্রম চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে মা সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে এতে বক্তব্য দেন মাহজেবীন শিরিন, সেলিম আহমেদ প্রমুখ।