প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রথম মিড ডে মিল উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সহযোগিতা ও ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মনিরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৭ জন ছাত্রছাত্রীর মধ্যে মিড ডে মিল উদ্বোধন করেন ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও। এ সময় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার অধিকারী, ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিন ফারাজী, বেড়াকুটি হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন প্রমুখ।