মিড ডে মিল উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গতকাল সোমবার মিড ডে মিল উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, প্রধান শিক্ষক উর্মি তালুকদার প্রমুখ। বিদ্যালয়ের ৪২৭ জন ছাত্রছাত্রীর মধ্যে ২১০ জনকে মিড ডে মিলের আওতায় আনা হয়েছে।