মিড ডে মিল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার নুকুরের দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ, কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদা গুলশান।