প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তারবাগান গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হয়েছে। গতকাল বুধবার হরিপুর উপজেলার চেয়ারম্যান নুরুল ইসলাম কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আতাউর রহমান। নুরুল ইসলাম ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও এম জে অরিফ বেগ, সাবেক উপজেলা চেয়ারম্যান শামীম ফেরদৌস, উপজেলা শিক্ষা কর্মকর্তা ররিউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। ঠাকুরগাঁও প্রতিনিধি