প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মিডওয়াইফারি দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলার খাদিমনগরে উন্নয়ন সংস্থা এফআইভিডিবির ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রোগ্রামের উদ্যোগে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ কর্মসূচির উদ্বোধন হয়। সভায় বক্তারা জানান, সারা দেশের মধ্যে সিলেটে মা ও শিশুমৃত্যুর হার বেশি। ২০১০ সালের তথ্যানুযায়ী প্রতিবছর সিলেটে ৪২৫ জন মা-শিশু মারা যান। এতে এফআইভিডিবির পরিচালক জাহিদ হোসেন, সিলেট নার্সিং কলেজের প্রশিক্ষক রেনু আরা আক্তার, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী উসাং চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।