প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫ পেল তিনটি গণমাধ্যম প্রতিষ্ঠান ও ২৩ জন গণমাধ্যমকর্মী। যক্ষ্মাবিষয়ক সাংবাদিকতায় এ পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার মহাখালীর ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়ামে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ পুরস্কার তুলে দেন। জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন দৈনিক যুগান্তর-এর স্টাফ রিপোর্টার শিপন হাবীব, দৈনিক ইত্তেফাক-এর রাবেয়া বেবী ও দৈনিক সংবাদ-এর সেবিকা দেবনাথ। আর আঞ্চলিক পর্যায়ে বরিশাল বিভাগে পেয়েছেন প্রথম আলোর ভোলা জেলা প্রতিনিধি মো. নেয়ামতউল্যাহ। পুরস্কৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইত্তেফাক, ডেইলি অবজারভার ও এনটিভি।