মিডিয়া অ্যাওয়ার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব জনসংখ্যা দিবস, ২০১৬ উদ্যাপন উপলক্ষে পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬-এ ইলেকট্রনিক মিডিয়া (রেডিও) ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের চিলমারীর কমিউনিটি রেডিও ‘রেডিও চিলমারী’র অনুষ্ঠান প্রযোজক কামরুল হাসান। কামরুল হাসান চিলমারী সদরের বাসিন্দা। গত বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই পুরস্কার বিতরণ করেন। কামরুল হাসানের গ্রন্থনা ও সঞ্চালনায় প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘জাগো নারী’ পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাঁকে ওই পুরস্কারের জন্য নির্বাচিত করে।