মিডিয়া কর্নার চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে গতকাল বুধবার মিডিয়া কর্নার চালু করা হয়েছে। গতকাল বেলা একটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিডিয়া কর্নারের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য শ্যামলকান্তি বিশ্বাস। এতে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আবদুল ওয়াজেদ, কম্পিউটার কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মীর মো. সাক্বী কাওসার ও চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আতাউর রাব্বী। মিডিয়া কর্নারের দায়িত্বে থাকছে চুয়েট সাংবাদিক সমিতি।