মিতালি বিদ্যাপীঠ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপীবাগ প্রতিবেশী পরিষদ পরিচালিত মিতালি বিদ্যাপীঠের (উচ্চবিদ্যালয়) কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে ঢাকা-৬-এর সাংসদ কাজী ফিরোজ রশীদ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। বক্তব্য দেন মিতালি বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি ফওজিয়া মোসলেমসহ রফিকা রহমান ও জামাল রানা।
অনুষ্ঠানে ৯১ জন কৃতী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি