মিতু নামের একটি মেয়ে পাওয়া গেছে
মিতু নামের সাত বছরের একটি মেয়ে পাওয়া গেছে। সে বাড়ির পুরো ঠিকানা বলতে পারে না। তবে ঠিকানা জানতে চাইলে জামালপুরের কাছে চালাকচর নামের একটি চর ও খালিয়াবাড়ী ঘাট প্রাথমিক বিদ্যালয়ে সে পড়ত বলে জানায়। মিতুকে এক নারী বিভিন্ন লোভ দেখিয়ে ঢাকায় নিয়ে আসেন দুই দিন আগে। তারপর মহাখালীর কাছে এক বাসায় গৃহকর্মীর কাজ দেন। মিতুর ভাষায়, বাড়ির মালিক বকাঝকা করায় সে বাসা থেকে পালিয়ে আসে।গত শনিবার দুপুরে হাইকোর্টের সহকারী এটর্নি জেনারেল মো. শোয়েব খান মেয়েটিকে পল্টনের পুলিশ বক্সে বসে কান্নাকাটি করতে দেখে প্রথম আলোর কার্যালয়ে নিয়ে আসেন। মেয়েটি বর্তমানে শোয়েব খানের জিগাতলার ভূঁইয়াবাড়ির বাসায় (২৩/বি/২, তৃতীয় তলা) আছে। মিতু তার বাবার নাম বলেছে কামাল। তার বাবা কারওয়ান বাজারে কাজ করেন। মায়ের নাম মনোয়ারা। তারা দুই ভাই ও এক বোন। মিতুর পরিচিতজনদের শোয়েব খানের টেলিফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হলো। টেলিফোন নম্বরগুলো হচ্ছে: ০১৭১১৩১১৯১২, ০১১৯৯০১৪৩৫৮ ও ৯৬৭১৩৯৭ (বাসা)।