মিতু হত্যা মামলায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূ মিতু বেগমকে (২২) হত্যা মামলায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে গত রোববার এ অভিযোগপত্র দেওয়া হয়।
পুলিশ জানায়, উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের রিপন মৃধার পরিবারের সঙ্গে প্রতিবেশী ফারুক মাতুব্বরের পরিবারের বিরোধ ছিল। গত ৩০ মে রাতে ফারুক মাতুব্বরের ভাই সেলিম মাতুব্বর লোকজন নিয়ে রিপন মৃধার বাড়িতে হামলা করেন। এতে রিপন মৃধার ছোট ভাই মিরাজ মৃধার স্ত্রী মিতু বেগমসহ আটজন আহত হন। পরদিন তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে বর্তমানে আসামিরা আদালত থেকে জামিনে আছেন।