মিথ্যা তথ্যে জামিন, তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

মাদক দ্রব্য নিয়ন্ত্রণের এক মামলায় ৫৫০ গ্রাম হেরোইনের পরিবর্তে ৪৮ গ্রাম দেখিয়ে জামিন নেওয়ার ঘটনায় সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ওই আসামির জামিন বাতিল করেছেন আদালত।

বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

জামিন নেওয়া ওই আসামির নাম হচ্ছে আশরাফুল ইসলাম ওরফে বাবু। ওই আদালতে নিয়োজিত সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ আদালতের এই বিষয়টি নিশ্চিত করেছেন।