মিথ্যা মামলা ও গ্রেপ্তার করে সরকারের শেষরক্ষা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর বলেছেন, মিথ্যা মামলা ও গ্রেপ্তার করে এ সরকারের শেষরক্ষা হবে না। গতকাল বৃহস্পতিবার নরসিংদীর ভেলানগরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসামূলক মিথ্যা মামলা ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে এ সমাবেশ হয়।খায়রুল কবীরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন রোকেয়া আহাম্মেদ, সুলতান উদ্দিন মোল্লা, তোফাজ্জল হোসেন মাস্টার, দীন মোহাম্মদ, গোলাম কবির, হারুন অর রশিদ, শাজাহান মলিক, নজরুল ইসলাম, আবদুর রউফ ফকির প্রমুখ।