মিথ্যা মামলা করার দায়ে বাদীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় বাদী সাহেরা খাতুনকেই (৩৫) উল্টো সাজা দেন আদালত৷ এক যুগ পালিয়ে থাকার পর গত বৃহস্পতিবার রাতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি৷ গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়৷
তবে সাহেরা খাতুন দাবি করেন, বিয়ের পর থেকেই স্বামী তসলিম তাঁকে শারীরিক নির্যাতন করায় তিনি মামলা করেছিলেন৷ কিন্তু পুলিশ মামলার অভিযোগ ভালোভাবে তদন্ত না করে আসামি দ্বারা প্রভাবিত হয়ে তাঁর বিরুদ্ধে আদালতে মিথ্যা প্রতিবেদন দেয়৷ তিনি উচ্চ আদালতে আিপল করবেন বলে জানান৷
এদিকে তসলিম উিদ্দন বলেন, ‘আমি তাঁকে কোনো নির্যাতন করি নাই। মামলার অভিযোগ তদন্ত করে মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে সাজা দেন৷’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ২১১ ধারায় সাজাপ্রাপ্ত মামলার বাদী সাহেরা খাতুনকে গ্রেপ্তারের পর গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে৷
থানা সূত্র জানায়, ১৯৯৯ সালে উপজেলার ধামাচামা গ্রামের হাসেন আলীর মেয়ে সাহেরার সঙ্গে নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাঝবাড়ি গ্রামের তসলিম উদ্দিনের বিয়ে হয়৷ এর ছয় থেকে সাত মাস পরই সাহেরা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে একটি নারী নির্যাতনের মামলা করেন৷ এরপর ২০০১ সালে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত উল্টা সাহেরা খাতুনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের দণ্ডাদেশ দেন৷ গত বৃহস্পতিবার রাতে পুলিশ ধামাচামা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে৷