মিথ্যা মামলা করায় বন কর্মকর্তার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনাঞ্চলের গাছ কেটে পাচারের মিথ্যা অভিযোগে মামলা করার দায়ে বন বিভাগের পটুয়াখালীর গলাচিপা-রাঙ্গাবালী রেঞ্জের সাবেক ডেপুটি রেঞ্জ কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হয়রানি, উদ্দেশ্যমূলক ও মিথ্যা বলে প্রমাণিত হওয়ায় ওই মামলার ক্ষতিপূরণ বাবদ কেন তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হবে না, তা জানতে চেয়ে নোটিশও দেওয়া হয়েছে।বন বিভাগের গলাচিপা-রাঙ্গাবালী রেঞ্জের মৌডুবি বিট এলাকার ২০০৭ সালের জুন মাসে করা একটি মামলায় গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. নূরুজ্জামান ১০ জুলাই রোববার এ রায় দেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বন বিভাগের গলাচিপা-রাঙ্গাবালী রেঞ্জের তৎকালীন ডেপুটি রেঞ্জ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মৌডুবি বিট এলাকার চরতালুকদারের ৪৭টি বড় গাছ কেটে পাচারের দায়ে মৌডুবি ভূঁইয়াকান্দা-মুখরবান্দা এলাকার মো. বাদল, মো. মনিরুল সরদার ও নুরু হাওলাদারের বিরুদ্ধে ২০০৭ সালের ৩ জুন আদালতে একটি মামলা করেন। কয়েক দফা শুনানি শেষে গত রোববার আদালত মামলাটির রায় ঘোষণা করেন।