মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেদ কায়েস সন্ত্রাসী ও চাঁদাবাজ দল গঠন করে মিথ্যা মামলা দিয়ে স্থানীয় নুনেরটেক গ্রামের সাবেক এক ইউপি সদস্যসহ গ্রামবাসীর অনেককে হয়রানি করছেন বলে গতকাল শনিবার সংবাদ সমেঞ্চলনে অভিযোগ করা হয়েছে।
সোনারগাঁ প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য দেন উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামের সাবেক ইউপি সদস্য ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ওসমান গনি। তিনি উল্লেখ করেন, শাহেদ কায়েস তিনিসহ (ওসমান গনি) নুনেরটেক গ্রামের বাসিন্দাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
ওসমান গনি আরও উল্লেখ করেন, ২০১০ সালের ২১ অক্টোবর তৎকালীন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক গ্রামের পাশ থেকে বালু তোলা প্রতিরোধের জন্য ৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন। তিনি নিজে এ কমিটির একজন সদস্য। কমিটি গঠন করার পর শাহেদ কায়েস নানা তালবাহানা করে কমিটির সব কাগজপত্র তাঁর কাছে রেখে দেন। অবৈধ বালু তোলা ঠেকাতে গিয়ে তিনি নিজে সন্ত্রাসী হামলার শিকার হন।
সংবাদ সমেঞ্চলনে নুনেরটেক গ্রামের অনেক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অভিযোগের ব্যাপারে শাহেদ কায়েস বলেন, ‘তাঁদের নামে মামলা দিয়েছি, তাই তাঁরা আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য সংবাদ সমেঞ্চলন করেছেন।’