মিথ্যাচার ও জঙ্গিবাদ প্রতিহত করতে হবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র ও গণমাধ্যম রক্ষায় সরকার ও গণমাধ্যম উভয়কে মিথ্যাচার, গুজব ও জঙ্গিবাদ প্রতিহত করতে হবে।
গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠককালে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র গণতন্ত্রকে ক্রসফায়ারে ফেলতে চেয়েছিল। ব্যর্থ হয়ে তারা মিথ্যাচার গুজব ও সাম্প্রদায়িক উসকানির আশ্রয় নিয়েছে।
প্রশাসন সাগর-রুনির হত্যাকাণ্ডের রহস্য এখনো ভেদ করতে পারেনি বলে তথ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী গণমাধ্যমের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের দাবি জানান। এ সময় ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।