মিথ্যাচার করে জনগণের কাছে আসা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে বলেছেন, ‘মিথ্যাচার করে জনগণের কাছে ফিরে আসা যাবে না। আমরা সব সময় সঠিক ও শালীনতাপূর্ণ বক্তব্য আশা করি।’গতকাল শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম বর্ষের (ব্যাচ-১) ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন। ৩৬ জন ছাত্রী, ১৬ জন ছাত্র ও ১১ জন শিক্ষক নিয়ে গতকাল এই মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ। অধ্যক্ষ বলেন, ‘কলেজে শিক্ষকের সংকট রয়েছে। তিনজন শিক্ষক পেলে পরিপূর্ণভাবে ক্লাস নিতে পারব।’জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, ‘এই মেডিকেল কলেজে কোনো রাজনীতি চলবে না। আমার ছাত্রলীগের কর্মী দরকার নেই। মিছিলে যাওয়ার দরকার নেই।’অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন, জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ এবং জেলার আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা।