মিথ্যাচারের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে গণহত্যা চালিয়ে ৩০ লাখ মানুষকে হত্যার পরও এখন তা অস্বীকার করছে। এই মিথ্যাচারের জন্য গণতন্ত্রের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে। খান বাহাদুর আহসানউল্লাহর (র.) ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সভাপতি সেলিমউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাংসদ ডা. আ ফ ম রুহুল হক প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গাজী আজিজুর রহমান।