মিনতির নিয়তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল শাড়ি কিনতে স্বামী আর ভগ্নিপতির সঙ্গে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন মিনতি খাতুন (৪২)। কিন্তু লাল শাড়ির বদলে তাঁকে পরতে হলো কাফনের সাদা কাপড়। বগুড়ার ধুনট উপজেলার চান্দারপাড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। মিনতির বাড়ি উপজেলার নাটাবাড়ী গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকেল চারটার দিকে মিনতি তাঁর স্বামী সুলতান মাহমুদ ও ভগ্নিপতির সঙ্গে শাড়ি ও কাপড় কিনতে মোটরসাইকেলযোগে ধুনটের দিকে আসছিলেন। একই দিক থেকে একটি বালুভর্তি ট্রাক ধুনটে ফিরছিল। পথে চান্দারপাড়ায় ট্রাকটিকে ওভারটেক করার সময় অসাবধানতাবশত মিনতি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।