মিনায় নিহত ব্যক্তি সাভারের আমিনুর নন
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মিনায় পদদলিত হয়ে নিহত একজনকে ‘সাভারের আমিনুর রহমান’ হিসেবে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে ওই ব্যক্তির নাম আমিনুর নয়। তাঁর বাড়ি ঢাকার সাভারে কি না তাও নিশ্চিত নয়।
প্রথমে তাঁকে ঢাকার সাভারের বাসিন্দা আমিনুর রহমান বলে চিহ্নিত করা হলেও পরে সৌদি আরবের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস জানিয়েছে, যাঁর নাম ‘আমিনুর’ বলে প্রথমে জানানো হয়েছিল তাঁর পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কনস্যুলেট জেনারেল অফিস বলেছে, সাভার থেকে হজ করতে আসা আমিনুর রহমানের এক আত্মীয় ছবি দেখে নিশ্চিত করেছেন নিহত ব্যক্তি আমিনুর রহমান নন। নিহত ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হয়নি কনস্যুলেট জেনারেল অফিস।
আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদিতে পদদলিত হয়ে নিহত তিনজনের মধ্যে একজন সাভারের আমিনুর রহমান। কিন্তু এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
আরও পড়ুন :