মিনায় হতাহতের তালিকায় আছেন বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত ও আহত দুই তালিকায় বাংলাদেশি হাজিরা রয়েছেন। তবে সৌদি সরকারের পক্ষ থেকে এখনো বাংলাদেশ দূতাবাসকে এই তালিকা হস্তান্তর করা হয়নি। 

সৌদি আরবে বাংলাদেশের হজ কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, নিহত ও আহতদের সংখ্যা বাড়ছে। এ জন্য সৌদি কর্তৃপক্ষ তালিকা চূড়ান্ত করেনি। তাই পূর্ণাঙ্গ তালিকা বাংলাদেশ পায়নি।
হজ কর্মকর্তা বলেন, তিনি সেখানে আছেন। হাসপাতালগুলোতে খবর নিচ্ছেন। হতাহতের মধ্যে বাংলাদেশিরা আছেন। তবে এখনই সংখ্যা বলা যাচ্ছে না।
আসাদুজ্জামান বলেন, জামালপুরের খন্দকার মাজহারুল ইসলাম তাদের জানিয়েছেন তাঁর মা ফিরোজা খানম মারা গেছেন। তিনি বলেন, এ ধরনের অনেক খবর তাঁরা পাচ্ছেন। পুরো তথ্য পেলে তখন গণমাধ্যমকে জানাবেন।
এদিকে সুনামগঞ্জ পৌর শহরের হাজি পাড়া এলাকার জুলিয়া হুদা (৪৮) নামের এক নারী এ ঘটনায় মারা গেছেন বলে তাঁর ভাসুর জানিয়েছেন।
সুনাগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি জানান, স্বামী বদরুল হুদা মুকুলের সঙ্গে হজ করতে সৌদি আরব যান জুলিয়া হুদা। সুনামগঞ্জ পৌর শহরের হাজি পাড়ায় তাঁদের বাড়ি।
বদরুলের বড় ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট প্রথম আলোকে জানান, তাঁর ছোট ভাই বদরুল হুদা মুকুলের স্ত্রী জুলিয়া হুদা সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে মারা গেছেন।