মিনি ইজতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গতকাল বুধবার থেকে তিন দিনব্যাপী মিনি ইজতেমা শুরু হয়েছে। এ উপলক্ষে পার্বতীপুর ডিগ্রি কলেজ মাঠে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। দিনাজপুরসহ পাশের জেলার বিভিন্ন উপজেলা থেকে তাবলিগ জামাতের শত শত মুসল্লি ইজতেমায় অংশ নেন। আয়োজকেরা জানিয়েছেন, আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান জানান, সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ছাড়াও প্রয়োজনীয় সংখ্যক আনসার ও ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে।