মিনি চায়নিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার নগরের মোমিন রোড ও জামালখান এলাকার চারটি মিনি চায়নিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আশরাফুল আলম। বিএসটিআই সূত্রে জানা যায়, মোমিন রোড এলাকার মেসার্স সিলভার সিটি মিনি চায়নিজ থেকে পাঁচ হাজার ও মনজিনিস মিনি চায়নিজ থেকে পাঁচ হাজার টাকা আদায় করা হয়। এ ছাড়া জামালখান এলাকার ফুড প্যালেস মিনি চায়নিজ থেকে ১০ হাজার ও সিনোসিপ মিনি চায়নিজ থেকেপাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।