মিনি স্কাই ম্যারাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯ ডিসেম্বর বান্দরবানে এটি অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে আগামীকাল শুক্রবার ঢাকায় নীলসাগর গ্রুপ করপোরেট মিনি স্কাই ম্যারাথন অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা শুক্রবার সকাল সাতটায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি) থেকে দৌড় শুরু করে পূর্বাচল তিন শ ফুট এক্সপ্রেসওয়ে ধরে ইছাপুর সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার গিয়ে ফের আইসিসিবিতে ফিরবেন। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগের ফোন নম্বর: ০১৭১৩১৮৫৪১৫। এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চার এর আয়োজন করেছে। বিজ্ঞপ্তি