মিনিবাস খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠে আবদুল্লাহপুর-বাইপাইল (আশুলিয়া) সড়কে অন্য একটি বাসের ধাক্কায় একটি মিনিবাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে দুজন তরুণ নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল রোববার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যাত্রীরা হলেন মো. শহীদুল ইসলাম (২২) ও মো. রিপন (২৫)। আহত ১০ জন যাত্রীকে ইস্টওয়েস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তুরাগ থানার পুলিশ জানায়, তাদের মধ্যে রিপন দুর্ঘটনায় পড়া বাসটির হেলপার, আর শহীদুল কাভার্ড ভ্যানচালক।