মিনিবাস সড়ক বিভাজকে, আহত ১৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রমনা পার্কের কাছে মৎস্য ভবনের সামনে গতকাল শনিবার সকালে একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ১৬ জন যাত্রী আহত হন। আহত যাত্রীদের মধ্যে সাতজন নারী রয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিদের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, সকাল সোয়া ১০টার দিকে গুলিস্তান থেকে আবদুল্লাহপুরগামী একটি যাত্রীবাহী মিনিবাস মৎস্য ভবনের সামনে সড়ক বিভাজকে উঠে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনার পর মিনিবাস ফেলে পালিয়ে যান চালক ও সহযোগী। শাহবাগ থানার উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, মিনিবাসটি থানায় আটক করা হয়েছে।