মিনিবাসের চাপায় আদিবাসী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে গতকাল শুক্রবার মিনিবাসের চাপায় প্রাণ হারিয়েছেন আদিবাসী যুবক মংসিং হাই মারমা (৩২)। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই মিনিবাসের চালককে পিটুনি দেয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা পৌনে তিনটার দিকে মংসিং হাই মারমা ধানমন্ডি ২৭ নম্বরে অর্কিড প্লাজার বিপরীত দিকের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সদরঘাট থেকে ছেড়ে আসা গাবতলীগামী মিনিবাস তাঁকে চাপা দেয়। পথচারী রাসেল বিকেল পৌনে চারটার দিকে তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মংসিংকে মৃত ঘোষণা করেন।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল মমীন প্রথম আলোকে বলেন, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মিনিবাসের চালককে গণপিটুনি দিয়েছে। পরে পুলিশ চালককে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মিনিবাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে।মংসিংয়ের বাড়ি বান্দরবানে। তিনি ধানমন্ডির একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন, থাকতেন শুক্রাবাদে।