রিকশাভ্যানকে মিনিবাসের চাপা, মা-ছেলেসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রিকশাভ্যানে মিনিবাসের চাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন মা বেদানা বেগম (৬২), ছেলে ভ্যানচালক ফরহাদ হোসেন (৩৫) ও আরেক যাত্রী আশরাফুল (৪৫)। তাঁদের মধ্যে মা ও ছেলের বাড়ি মধুপুরের গাঙ্গাইর গ্রামে।

মধুপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক এস কে তুহিন জানান, সকালে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি মিনিবাস উপজেলার গোমা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি রিকশাভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানচালক ফরহাদ হোসেন ও ভ্যানের আরোহী তাঁর মা বেদানা বেগম ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত আরেক যাত্রী আশরাফুল মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।