মিনিবাসের ধাক্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১০ নম্বরে গতকাল শুক্রবার মিনিবাসের ধাক্কায় সুলতান মাঝি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ চালকসহ স্বকল্প পরিবহনের ওই মিনিবাস আটক করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সুলতান মাঝি পরিবার নিয়ে মিরপুর ২ নম্বরে এক বাসায় থাকতেন। তিনি ট্রলিতে ড্রামে করে বিভিন্ন এলাকায় কেরোসিন তেল বিক্রি করতেন।