মিনিবাসের ধাক্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল রোববার মিনিবাসের ধাক্কায় আবু হানিফ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি যাত্রাবাড়ী এলাকায় একটি ওষুধের দোকানে চাকরি করতেন। থাকতেন যাত্রাবাড়ীর ধলপুরে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যাত্রাবাড়ী থানার এসআই প্রসেনজিত হালদার সাংবাদিকদের জানান, গতকাল দুপুরে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় পার হচ্ছিলেন হানিফ। এ সময় শিখর পরিবহনের একটি মিনিবাস তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।