মিনিবাসের ধাক্কায় ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গতকাল শুক্রবার মিনিবাসের ধাক্কায় আলমাস কাজী (২০) নামের এক ছাত্র মারা গেছেন। আলমাসের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে আসাদগেট-সংলগ্ন সড়ক পার হচ্ছিলেন আলমাস। এ সময় মিরপুরগামী সেফটি পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোহাম্মদপুর থানার এসআই সেলিম রেজা বলেন, এ ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে।