মিনিবাসের সঙ্গে সংঘর্ষে ট্রলির চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর শহরের উপকণ্ঠে মিনিবাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির চালক নিহত ও দুজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে সোনাপুকুর রাবেয়া ফ্লাওয়ার মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই মিলের কাছে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রলির চালক জাহাঙ্গীর আলম (৪২) মারা যান। ট্রলিতে থাকা সাদ্দাম (১৫) ও নাজমুল হক (৩৮) আহত হন। তাঁদের প্রথমে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।