মিনু-বুলবুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ হত্যা মামলায় রাজশাহীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু সোমবার আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

রাজশাহীতে গত ২৬ ডিসেম্বর পুলিশ সদস্য সিদ্ধার্থ সরকার হত্যা মামলায় রাজশাহীর বর্তমান ও সাবেক মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা তাঁদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ তাঁরা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।