প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধকে কেন্দ্র করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত রোববার দিবাগত রাতে বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী বিভাগের ২০-দলীয় জোটের সমন্বয়ক মিজানুর রহমান মিনুর ভদ্রা এলাকার বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। বোয়ালিয়া থানার ওসি খন্দকার নূর হোসেন জানান, মিজানুর রহমান গত শনিবার সকালে অবরোধের সমর্থনে মিছিল শেষে নগরের ভুবন মোহন পার্কে সংক্ষিপ্ত সমাবেশে উসকানিমূলক বক্তব্য দেন। সে সময় তিনি খাদ্যপণ্যের সংকট সৃষ্টি করে ঢাকা অচল করে দেওয়ার লক্ষ্যে রাজশাহী বিভাগের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট চাঁপাইনবাবগঞ্জের কানসাট, রাজশাহীর বানেশ্বর ও সিরাজগঞ্জের হাটিকুমরুলে কঠোর অবরোধ সৃষ্টি করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন। এ জন্য গ্রেপ্তার করতে তাঁর বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে তাঁকে পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী